নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ নাবালিকা ধর্ষণের দায়ে এক যুবককে সোমবার আদালত ৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে৷ এরই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিনমাসের কারাবাসের রায় দিয়েছে৷
২০১৪ সালে ১৯ ফেব্রুয়ারি প্রতিবেশী নাবালিকাকে বাড়িতে ঢুকে ধর্ষণ করে নারায়ণ পুর সুকান্ত কলোনির বাসিন্দা বিজয় বিশ্বাস৷ ঐ নাবালিকার মা পরিচারিকার কাজ করেন৷ একাকীত্বের সুযোগ নিয়ে বিজয় ঐ নাবালিকাকে ধর্ষণ করেছিল৷ এই ঘটনায় ঐদিনই অভিযুক্তের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়৷ ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজয় বিশ্বাসকে গ্রেপ্তার করে এবং তদন্ত প্রক্রিয়া শেষে আদালতে চার্জশিট জমা দেয়৷ এই মামলায় দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত বিজয় বিশ্বাসকে নাবালিকা ধর্ষণের দায়ে সাজা শোনান৷ পক্সো আইনের ৪ নং ধারা মোতাবেক তাকে সাত বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাবাসের সাজা দেন৷

ধর্ষণ মামলায় সাত বছরের সশ্রম কারাদন্ড আসামীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















