নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ দলীয় কর্মী সমর্থকের ওপর ক্রমাগত আক্রমণের ঘটনায় এখন রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিজেপি৷ সোমবার রাজ্যপাল তথাগত রায়ের সাথে দেখা করে তাঁর হাতে একটি মেমোরেন্ডাম তুলে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ এদিন, উদয়পুর, মোহনপুর এবং কমলপুরে বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণের ঘটনাগুলির বিষয়ে রাজ্যপালকে অবগত করা হয়৷ বিজেপি রাজ্য সভাপতির দাবি, দলে দলে লোক বিজেপিতে যোগ দিচ্ছে৷ তাতে, আতঙ্কিত শাসক দল বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ করছে৷ তিনি রাজ্যপালের কাছে হিংসার রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন৷ এদিকে, বিজেপি কেন্দ্রীয় নেতা তথা রাজ্যপ্রভারী সুনীল দেওধর দলীয় কর্মী সমর্থকদের ওপর ক্রমাগত আক্রমণের ঘটনাগুলি রাষ্ট্রপতির নজরে নিয়ে যাওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন৷ এদিন, বিজেপির কাছ থেকে সমস্ত বিষয় জেনে নিয়ে রাজ্যপাল তথাগত রায় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন৷ ঘটনাগুলি রাষ্ট্রপতির কাছেও নিয়ে যাবেন বলে তিনি তাঁদের জানিয়েছেন৷

দলীয় কর্মীদের উপর হামলার নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















