News Flash

  • Home
  • Uncategorized
  • দগলাস কস্তার বদলে পেরেইরা দুদু ব্রাজিলের জাতীয় দলে
Image

দগলাস কস্তার বদলে পেরেইরা দুদু ব্রাজিলের জাতীয় দলে

ব্রাসিলিয়া, ২০ মার্চ (হি.স.) : নেইমারদের সঙ্গে জাতীয় দলে যোগ দিচ্ছেন অ্যাটাকিং মিডফিল্ডার এদুয়ার্দো | হাঁটুর চোটের কারণে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল থেকে বাদ পড়েন স্ট্রাইকার দগলাস কস্তা| তার বদলি হিসেবে দুদুকে জাতীয় দলে নেওয়া হল বলে জানা গিয়েছে|

আগামী ২৪ মার্চ মন্টেভিডিওতে উরুগুয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামবে নেইমার বাহিনী| আর পাঁচদিন পরে ঘরের মাঠ সাও পাওলোতে প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামছে তিতের শিষ্যরা| অনুশীলনের সময় বাঁ হাঁটুতে চোট পান বায়ার্ন মিউনিখ তারকা কস্তা| আর এই চোটের ফলে জার্মান ক্লাবেই রয়ে গেলেন কস্তা| গত কোপা আমেরিকা শতবর্ষ টুর্নামেন্ট ও চারটি বিশ্বকাপ বাছাই ম্যাচে অংশ নিতে পারেননি| ২০১৪ থেকে এখন পর‌্যন্ত হলুদ জার্সিতে তিনি ১৮ ম্যাচে তিনটি গোল করেছেন|

এদিকে, ব্রাজিলিয়ান পালমেইরাসের অধিনায়ক দুদুর ওপর আস্থা রেখেছেন কোচ তিতে| ২০১৫ সালে পালমেইরাসে যোগ দেওয়ার পরের বছরই ক্লাবকে শিরোপা জিতিয়েছেন|

জাতীয় দলের হয়ে তিনি তিনটি ম্যাচ খেলে একটি গোল করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top