News Flash

  • Home
  • Uncategorized
  • আর ইলাইয়ারাজার গান গাইবেন না এস পি বালসুব্রহ্মণ্যম
Image

আর ইলাইয়ারাজার গান গাইবেন না এস পি বালসুব্রহ্মণ্যম

চেন্নাই, ২০ মার্চ (হি.স.) : আর ইলাইয়ারাজার গান গাইবেন না |  প্রবাদপ্রতিম গীতিকার ইলাইয়ারাজা আইনি নোটিশ পাওয়ার পর একথা বলেন বিখ্যাত গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম | তাঁর সম্মতি ছাড়াই তাঁর রচিত গান কনসার্টে গাওয়া হচ্ছে| এই অভিযোগে বালসুব্রহ্মণ্যমকে  আইনি নোটিশ পাঠান ইলাইয়ারাজা| নোটিশ পাওয়ার পরই আন্তর্জাতিক সফরে ব্যস্ত বালসুব্রহ্মণ্যম জানিয়েছেন, এখন থেকে অন্য গীতিকারদের লেখা গান গাইবেন তিনি, বাদ দেবেন ইলাইয়ারাজার গান|

ইলাইয়ারাজার আইনজীবীর পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, ইলাইয়ারাজার লেখা গান তাঁর অনুমতি ছাড়াই গাওয়া বন্ধ করতে হবে| যদি তাঁরা এরপরেও তা বজায় রাখেন, তবে তা লঙ্ঘন করবে কপিরাইট আইন, তাঁদের প্রচুর টাকা জরিমানা তো দিতে হবেই, আইনি ব্যবস্থারও মুখোমুখি হতে হবে|

ওয়ার্ল্ড টু্যর ব্যবস্ত বালসুব্রহ্মণ্যম এই নোটিশ পান আমেরিকা সফর চলাকালীন | নোটিশ পেয়ে তিনি দাবি করেন, আগে রাজা তাঁর গান গাওয়া নিয়ে তাঁকে কোনও আপত্তির কথা জানাননি | ইলাইয়ারাজার লেখা অসংখ্য গানে কণ্ঠ দেওয়া এস পি গোটা ঘটনা দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করে বন্ধু, সঙ্গীতপ্রেমী ও সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, গোটা ঘটনা তাঁর ও ইলাইয়ারাজার মধ্যে অশান্তি হিসেবে যেন না দেখানো হয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top