News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁকা গাড়িতে দুই ছাত্রীকে শ্লীলতাহানি, চালক সহ তিনজনকে রামধোলাই
Image

ফাঁকা গাড়িতে দুই ছাত্রীকে শ্লীলতাহানি, চালক সহ তিনজনকে রামধোলাই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ মার্চ৷৷ দুই সুকলছাত্রীর শ্লীলতাহানির দায়ে এক বুলেরো গাড়ির চালককে রামধোলাই দেওয়া হয়েছে৷ সেই সাথে অভিযুক্ত চালককে বাঁচাতে গিয়ে আরও দুই যুবক রামধোলাই খেল৷ ঘটনা আর কে পুর থানার অধীন উদয়পুরের দাতারামে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ পদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি তদারকি করছেন৷
সংবাদে প্রকাশ, শনিবার দুপুরে সুকল ছুটির পর স্থানীয় একটি সুকলের দশম শ্রেণীর দুই ছাত্রী হেটে বাড়ি ফিরছিল৷ তখন একটি বুলেরো গাড়ি তাদেরকে পাশ কেটে যাচ্ছিল৷ গাড়িটি তাদের সামনে গিয়ে থামে৷ চালক গোলাম হুসেন কাজি ঐ দুই সুকল ছাত্রীকে বলে তাদেরকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেবে৷ কোমলমতী ঐ দুই ছাত্রী গাড়িতে উঠে৷ গাড়িতে চালক ছাড়া আর অন্য কোন যাত্রী ছিল না৷ ফাঁকা গাড়িতে ঐ দুই ছাত্রীকে শ্লীলতাহানি করে৷ শরীরের বিভিন্ন স্থানে হাত চালায়৷ তখন ঐ দুই ছাত্রী প্রতিবাদ করেনি৷ গাড়িটি যখন তাদের বাড়ির কাছে গিয়ে থামে তখন তারা গাড়ি থেকে নেমে পরিচিত লোকদের বিষয়টি জানায়৷
ক্ষুব্ধ জনতা চালক গোলাম হুসেন কাজিকে গাড়ি থেকে নামিয়ে রামধোলাই দেয়৷ তাতে সে রক্তাক্ত হয়৷ তাকে বাঁচানোর জন্য তামিন উদ্দিন কাজি ও ইমান কাজি দুই ভাই এগিয়ে আসে৷ উত্তেজিত জনতা তাদেরকেও গণধোলাই দেয়৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top