News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্গালুরুর কলেজে সশস্ত্র হামলায় অভিযুক্ত হাবিব মিয়াকে কর্ণাটকে নিয়ে গেল পুলিশ
Image

ব্যাঙ্গালুরুর কলেজে সশস্ত্র হামলায় অভিযুক্ত হাবিব মিয়াকে কর্ণাটকে নিয়ে গেল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ ২০০৫ সালে বেঙ্গালুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএস) ক্যাম্পাসে

ব্যাঙ্গালুরুর কলেজে সশস্ত্র হামলার সাথে জড়িত অভিযুক্ত হাবিব মিয়াকে শনিবার আদালতে তোলা হয় ট্রানজিনট রিমান্ডের জন্য৷ ছবি নিজস্ব৷

হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে শুক্রবার আগরতলায় যোগেন্দ্রনগর থেকে আটক হাবিব মিয়াকে ট্রানজিট রিমান্ডে কর্ণাটক নিয়ে গেছে সে রাজ্যের সিটি ক্রাইম ব্রাঞ্চের(সিসিবি) পুলিশ৷ শনিবার তাকে আদালতে তোলা হলে চারদিনের মধ্যে কর্ণাটক নিয়ে যাওয়ার অনুমতি চায় সিসিবি৷ আদালত সেই আবেদন মঞ্জুর করে বিষয়টি কার্যকর করতে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে পাঠিয়ে দেয়৷ এদিন, দুপুরের বিমানেই সিসিবি’র অফিসাররা তাকে নিয়ে কর্ণাটকের উদ্দেশ্যে রওয়ানা দেন৷
এদিকে, শনিবার আদালত চত্বরে হাবিব মিয়ার পরিবারের সদস্যরা তাকে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে বলে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাদের দাবি, হাবিব মিয়া কখনও বেঙ্গালুর যাননি, এমনকি তাদের কোন আত্মীয়ও সেখানে থাকেননা৷ তারা হাবিব মিয়াকে ছেড়ে দেওয়ার জন্য হৈচৈ শুরু করে দেন৷ আদালত থেকে যখন তাকে লকআপে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার পরিবারের সদস্যদের হেনস্তার মুখে পড়তে হয়েছে পুলিশ কর্মীদের৷
সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, ২০০৫ সালে বেঙ্গালুরে আইআইএস ক্যাম্পাসে অজ্ঞাত পরিচয় দুসৃকতিদের গুলি চালানোর ঘটনায় কর্ণাটক পুলিশ যে চার্জশিট আদালতে জমা দিয়েছে তাতে হাবিব মিয়ার নামও রয়েছে৷ তাকে খুঁজতে কর্ণাটক সিসিবি’র এসিপি’র নেতৃত্বে একটি বিশেষ দল আগরতলায় আসেন৷ শুক্রবার তাকে যোগেন্দ্রনগর থেকে আটক করে সিসিবি’র অফিসাররা৷ আজ আদালতে তার ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়েছিল৷ সিসিবি’র তরফে চারদিনের মধ্যে তাকে কর্ণাটক নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়৷ আদালত সেই মঞ্জুর করে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে কার্যকরের জন্য পাঠিয়েছে৷
এদিন, আদালতে পুলিশের কড়া নিরাপত্তা মোতায়েন ছিল৷ হাবিব মিয়ার মুখ ঢেকে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়৷ কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে পুলিশের কড়া নজর ছিল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top