News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে পাচারের জন্য ট্রাকে রাখা পাঁচ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার দুই
Image

চুড়াইবাড়িতে পাচারের জন্য ট্রাকে রাখা পাঁচ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ মার্চ৷৷ পুনরায় চুড়াইবাড়ি থানার বিশাল সাফল্য৷ গোপন সূত্রের ভিত্তিতে অভিযোগ চালিয়ে

চুড়াইবাড়িতে উদ্ধার করা গাঁজা৷ শুক্রবার সকালে তোলা নিজস্ব ছবি৷

বিস্তর পরিমাণ গাঁজা আটক৷ গাঁজা সরবরাহে ব্যবহৃত ট্রাক আটক৷ ধৃত দুই৷ পুলিশ সূত্রে খবর গতকাল রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে  চুড়াইবাড়ি থানার পুলিশ চুড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকার আজির উদ্দিন পিতা নজির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়৷ আজির উদ্দিনের বাড়ির রাস্তায় দাঁড়ানো এএস-০১-ডিডি-৩৫৯৬ নম্বরের একটি সাদা রঙের ১১০৯ মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ ২৪০ কেজি গাঁজা আটক করেছে৷ তার সঙ্গে গাঁজা সরবরাহকারী দুই ব্যক্তিকে আটক করতেসক্ষম হয়েছে পুলিশ৷ ধৃত দুই ব্যক্তি হল দিলীপ দেববর্মা (৩২) পিতা সুনীল দেববর্মা পশ্চিম ত্রিপুরার লেফুঙ্গা গ্রামের বাসিন্দা৷ অপরজন হল বিহারের বৈশালী জেলার মাদা গ্রামের বাসিন্দা দীনেশ কুমার(৩০) পিতা বিশ্বনাথ রায়৷ চুড়াইবাড়ি থানার পুলিশ বিস্তর পরিমাণ গাঁজা সহ  মিনি ট্রাক ও ধৃত দুই ব্যক্তিকে চুড়াইবাড়ি থানাতে নিয়ে আসে৷ এই বিশাল অভিযানটি চালিয়ে ছিলেন চুড়াইবাড়ি থানার ওসি বিজয় সেন, দেবব্রত দত্ত, জ্যোতিষ দাস সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে৷ এদিকে থানার ওসি বিজয় সেন জানান গোপন সূত্রের ভিত্তিতেই উনাদের এই বিশাল অভিযান৷ গোটা ঘটনাটির সুষ্ঠ তদন্ত চালাচ্ছে চুড়াইবাড়ি থানার পুলিশ৷ তিনি বলেন, আটককৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা৷ তবে সম্প্রতি গাড়ি চালক রশিদ আলি পিতা সুরুজ আলি কৈলাসহরের শিবনাথপুরের বাসিন্দা সে পলাতক এবং সে বাড়িতে গাড়িটি রাখা ছিল সে বাড়িটির মালিক আজির উদ্দিন সেও পলাতক৷ তাদেরকে খোঁজে বের করলেই বর্হিরাজ্যে গাঁজাপাচার চক্রটি বেরিয়ে আসবে৷ শ্রীসেন আরো জানান,  গাঁজাগুলি পশ্চিম ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যেতে চেয়েছিল৷  আগামীদিনেও  চুড়াইবাড়ি থানায় এধরনের অভিযান অব্যাহত থাকবে৷ অপরদিকে  আজ ধৃত দুই ব্যক্তিকে ধর্মনগর আদালতে প্রেরণ করেছে পুলিশ৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক হারে চাষ করা হচ্ছে গাঁজা৷ আর এই গাঁজা বহিঃরাজ্যে ও বাংলাদেশে পাচার করা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top