নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): দিল্লির হোটেলে বিধ্বংসী আগুন লাগায় অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি| তবে শুধু ধোনিই নন, রক্ষা পেলেন ঝাড়খণ্ড দলের অন্যান্য ক্রিকেটাররা-ও| বিজয় হাজারে ট্রফি খেলার জন্য এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন ধোনিরা| দ্বারকার যে হোটেলে ঝাড়খণ্ডের ক্রিকেটাররা উঠেছেন, শুক্রবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ ওই হোটেলে আগুন লাগে| যে সময় আগুন লাগে ঠিক তার আগেই বাংলার বিরুদ্ধে পালাম স্টেডিয়ামে ম্যাচ খেলতে যাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন ধোনিরা| কোনওক্রমে নিরাপদে ধোনি সহ অন্যান্য ক্রিকেটারদের হোটেল থেকে বের করে আনা হয়|
দিল্লির দমকল বিভাগ জানিয়েছে, সকাল ৬.৩০ মিনিট নাগাদ দ্বারকার সেক্টর ১০-এর ওয়েলকম হোটেলের ভিতরে আগুন লাগে| দমকলের ৩০টি ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে| প্রায় দেড়ঘন্টার চেষ্টায় সকাল ৭.৫০ মিনিট নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে| অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর নেই| এই ঘটনার জন্য আগামী শনিবার পর্যন্ত ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে| এক ক্রিকেটার জানিয়েছেন, আগুন লাগার পরই তড়িঘড়ি হোটেল ছেড়ে বেরিয়ে আসার কারণে অনেক ক্রিকেটারেরই স্পোর্টস কিট পুড়ে নষ্ট হয়ে গিয়েছে|
দিল্লির হোটেলে বিধ্বংসী আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ধোনিরা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















