নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ মার্চ৷৷ এক বড়সড় অগ্ণিকান্ডে বিশাল ক্ষতির সম্মুখীন হত তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর ৯নং ওয়ার্ডের লোকনাথ মন্দির সংলগ্ণ এলাকায়৷ অল্পেতে রক্ষা পেল আশপাশের ঘনবসতি বাড়িঘর৷ তবে অগ্ণিকান্ডের সূত্র বিদ্যুতের শটসার্কিট থেকে বলে জানায় এলাকাবাসী৷ জানা যায় বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ এলাকার ক্ষুদ্র ব বসায়ী নিত্যরঞ্জন স াহার বাড়ির বিদ্যুতের শর্টসার্কিটের ফলে বসত ঘরে আগুন ধরে যায়৷ তখন ঘরের মালিক ব্যবসার জন্য তেলিয়ামুড়া বাজারে ছিলেন৷ ঘরের মহিলাদের চিৎকারে ছুটে আসে এলাকাবাসী৷ খববর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর ও অগ্ণিনির্বাপক দপ্তরে৷ বিদ্যুত দপ্তর তৎক্ষণাৎ বিদ্যুৎ ব্যবস্থা ছিন্ন করলে এলাকাবাসী যে যার মত করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী পৌঁছার আগেই৷ তবে ততক্ষণ ঘরে থাকা আসবাবপত্রৃ, টিভি, ফ্রিজ, ছেলেমেয়ের পড়াশুনার বইখাতা সহ জরুরি কাগজপুড়ে ছাঁই হয়ে গেছে৷ ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়৷ তবে সময় মত যদি এলাকাবাসী এগিয়ে না আসততাহলে গোটা পাড়ার বাড়িঘর পুড়ে ছাঁই হয়ে যেত৷
অল্পেতে রক্ষা তেলিয়ামুড়ার নেতাজীনগর এলাকা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















