News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ধারিত পোশাক পরে কলেজে না আসায় এসএফআই’র নেতারা পিটিয়ে রক্তাক্ত করল দুই ছাত্রকে, উত্তপ্ত কৈলাসহর কলেজ
Image

নির্ধারিত পোশাক পরে কলেজে না আসায় এসএফআই’র নেতারা পিটিয়ে রক্তাক্ত করল দুই ছাত্রকে, উত্তপ্ত কৈলাসহর কলেজ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ মার্চ৷৷ নির্ধারিত পোশাক পরে কলেজে না আসায় বেধরক পিটিয়ে রক্তাক্ত করা হল দুই ছাত্রকে৷ ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর রামকৃষ্ণ কলেজে৷ এই ঘটনায় গোটা কলেজ চত্বরে বৃহস্পতিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে৷ পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ কাঠগড়ায় তোলা হয়েছে কলেজের ছাত্র সংসদকে৷
সংবাদে প্রকাশ, অন্যান্যদিনের মতো এদিন কলেজে যায় প্রথম বর্ষের দুই ছাত্র রাহুল ইসলাম ও অরূপ দে৷ তারা এদিন কলেজের নির্ধারিক পোশাক পরে যায়নি৷ তারা ক্লাসে ঢুকার পর অধ্যাপক কোন কিছুই বলেননি৷ যথারীতি ক্লাস চলছিল৷ আচমকা ছাত্র সংসদের সদস্যরা ক্লাস থেকে ঐ দুই ছাত্রকে ডেকে বাইরে নিয়ে আসে এবং বেধরক মারধর করে দুই ছাত্রকে৷ তাতে রাহুল ইসলামের মাথা ফেটে যায়৷ অন্যদিকে আহত হয়েছে অরূপ দে-ও৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা কলেজে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অধ্যক্ষ কৈলাসহর থানাকে অবহিত করেন৷ খবর পেয়ে এসডিপিও এবং কৈলাসহর থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে কলেজে ছুটে যান৷ আহত দুই ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ তারপর কলেজের অধ্যক্ষ এবং পুলিশ অফিসাররা একজোট হয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ অভিভাবকরা অভিযোগ করেছেন যেখানে কলেজের অধ্যক্ষ কিংবা অধ্যাপকদের কোন সমস্যা হয়নি ইউনিফর্ম পরে না আসায় তাহলে এসএফআই পরিচালিত ছাত্র সংসদের সদস্যদের গাত্রদাহ কেন?

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top