News Flash

  • Home
  • Uncategorized
  • সার্ভিস রিভলবারের গুলিতে আত্মঘাতী আইনমন্ত্রীর দেহরক্ষী
Image

সার্ভিস রিভলবারের গুলিতে আত্মঘাতী আইনমন্ত্রীর দেহরক্ষী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ আইনমন্ত্রী তপন চক্রবর্তীর সরকারি বাসভবনে তাঁর দেহরক্ষী আত্মঘাতী হয়েছেন৷ জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ আইনমন্ত্রীর দেহরক্ষী বাদল শূর (৫২) নিজের সার্ভিস রিভলবার থেকে মুখে ও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন৷ তাঁর বাড়ি সিদ্ধিআশ্রম এলাকায়৷

সংবাদে প্রকাশ, বুধবার সকালেও বাদলবাবু সরকারি আবাসে ডিউটি করছিলেন৷ সকাল নয়টা নাগাদ তিনি আবাসের বাইরের দিকে একটি শৌচালয়ে যায়৷ তার কিছুক্ষণ পর আবাসে কর্মরত বাকি সদস্যরা গুলির শব্দ শুনতে পায়৷ তারা শৌচালয়ে গিয়ে দেখে বাদলবাবু নিজেই নিজেকে গুলি করে দিয়েছে৷ সঙ্গে সঙ্গেই তাকে পাঠানো হয় জি বি হাসপাতালে৷ কিন্তু, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বিকালে তাঁর মৃত্যু হয়৷ জানা গেছে বছর খানেক আগে বাদলবাবু তাঁর স্ত্রীকে হারিয়েছেন৷ তারপর থেকেই তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন৷ তাছাড়া নানা সময়ে তাঁকে হতাশাগ্রস্ত অবস্থায় দেখা যেত বলে সহকর্মীরা জানিয়েছেন৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এদিকে, বাবাকে জি বি হাসপাতালে যখন আশঙ্কাজনক অবস্থায় শয্যায় শায়িত অবস্থায় দেখেন তখন ছেলে সৌনাথ শূর (২০) অজ্ঞান হয়ে পড়ে৷ তাকেও হাসপাতালে চিকিৎসা করানো হয়৷ পুলিশ কর্মীর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top