নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ মার্চ৷৷ মজুরী না পেয়ে উত্তর ব্রজপুরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন রেগা শ্রমিকরা৷ মঙ্গলবার বেলা দেড়টায় চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত উত্তর ব্রজপুর পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, শ্রমিকরা গত আট মাস পূর্বে রেগার কাজ করেও তাঁরা মজুরী পাননি৷ শ্রমিকরা বহুবার পঞ্চায়েত সচিব সহ রেগা মাস্টার ও জিআরএসকে বলেছেন৷ খুব শীঘ্রই দেওয়া হবে বলে ক্রমশ আশ্বাস দেওয়া হচ্ছিল৷ শেষ পর্যন্ত ধৈর্যের বাধ ভেঙ্গে যায় শ্রমিকদের৷ তারা এদিন সকাল দশটা নাগাদ ব্রজপুর পঞ্চায়েত অফিস চত্বরে জড়ো হতে থাকে৷ ১২ টানা নাগাদ জানানো হয় এদিন টাকা দেওয়া হবে না৷ ক্ষুব্ধ রেগা শ্রমিকরা বকেয়া মজুরূ না পেয়ে অফিস কর্মীদের পঞ্চায়েত অফিসের কক্ষে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেয়৷ পঞ্চায়েত সচিব প্রসেনজিত শীল শ্রমিকদের জানায় পেমেন্টের জন্য দিল্লি থেকে ডিআরসি এখনো আসেনি৷ তাই মজুরী দেওয়া সম্ভব হচ্ছে না৷ পরে চড়িলাম আর ডি ব্লকের আধিকারীক শান্তনু বিকাশ দাস ঘটনাস্থলে পৌঁছেন৷ তিনি আশ্বাস দেন মজুরীর টাকা খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন এবং সচিব ও অন্যান্য কর্মীরা তালামুক্ত হন৷ মজুরীর টাকা খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন এবং সচিব ও অন্যান্য কর্মীরা তালামুক্ত হন৷

রেগার মজুরী না পেয়ে সচিবসহ কর্মচারীদের পঞ্চায়েত অফিসে তালাবন্দি করলেন শ্রমিকরা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















