News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মায়ের চরিত্রে অভিনয় করে পর্দায় ফিরছেন শ্রীদেবী
Image

ফের মায়ের চরিত্রে অভিনয় করে পর্দায় ফিরছেন শ্রীদেবী

মুম্বই, ১৪ মার্চ (হি.স.) : শ্রীদেবী ফের আসতে চলেছেন সিনেমায় | এবারও সেই মায়ের চরিত্রেই | ছবির নাম মম | ছবির পরিচালক রবি উদয়বার | প্রযোজনা করছেন বনি কাপুর| কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী| মম ছবির পোস্টার টু্যইটারে শেয়ার করে শ্রীদেবী | লিখলেন, যখন এক মহিলাকে চ্যালেঞ্জ দেওয়া হয়| ছবিটি মুক্তি পাবে ১৪ জুলাই |
বহুদিন পরে বলিউডের পর্দায় ফিরে এসেছিলেন শ্রীদেবী |তবে ছবির গল্প এখনও প্রকাশ পায়নি| প্রযোজনা সংস্থা ও পরিচালকের তরফ থেকে প্লট গোপন রাখা হয়েছে| শ্রীদেবীর সঙ্গে ছবিতে অভিনয় করছেন অক্ষয় খান্না, অভিমনু্য সিং ও পীতবাস ত্রিপাঠি| শোনা যাচ্ছে, ছবিতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি| শুটিং শুরুর পর থেকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে মম ছবিটিকে| পাকিস্তানি শিল্পীদের উপর যখন দেশের একাধিক সংগঠন নিষেধাজ্ঞা জারি করে, তখন সমস্যায় পড়ে মম| ছবিতে দুজন পাকিস্তানি শিল্পী ছিলেন| আদনান সিদ্দিকি ও সজল আলি| তাঁরা শ্রীদেবীব স্বামী ও মেয়ের ভূমিকায় অভিনয় করছিলেন| তবে এখন তাঁরাই এই চরিত্রে অভিনয় করছেন? নাকি অন্য কোনও অভিনেতা অভিনেত্রী এসেছেন, তা জানা যায়নি|
শ্রীদেবীকে শেষ দেখা গিয়েছিল ইংলিশ ভিংলিশ ছবিতে| ছবিতে এক মায়ের চরিত্রে দেখা গিয়েছিল শ্রীদেবীকে | যে একাই পাড়ি দেয় বিদেশে | সেখানে গিয়ে শিখতে শুরু করে ইংরেজি | ছবি বক্স অফিসে তুলেছিল তুমুল ঝড় | কামব্যাক ফিল্মে শ্রীদেবী প্রমাণ করেছিলেন, তিনি এখনও একাই একশো | ছবির পরিচালক ছিলেন গৌরি শিন্ডে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top