News Flash

  • Home
  • Uncategorized
  • হোলির আনন্দ ম্লান, একাধিক দুর্ঘটনায় অসমে হত ১৫
Image

হোলির আনন্দ ম্লান, একাধিক দুর্ঘটনায় অসমে হত ১৫

গুয়াহাটি, ১৪ মার্চ, (হি.স.) : হোলি তথা দোলোৎসবে যখন গোটা রাজ্য মাতোয়ারা তখন গত দুদিনে গুয়াহাটি-সহ রাজ্যের পৃথক পৃথক স্থানে যথাক্রমে বরমা, শিবসাগর, ডুমডুমা, তিনসুকিয়া, মরান, লাহোয়াল, গোসাঁওইগাঁও, ডকমকা, সিপাঝাড়, সামাগুড়ি এবং তেজপুরে সংঘটিত দুর্ঘটনায় ১৫ জনের করুণ মৃত্যুর পশাপাশি ১২জন আহত হয়েছেন বলে খবরে প্রকাশ।
হোলির আনন্দের মধ্যে গুয়াহাটি মহানগরে সংঘটিত তিন-তিনটি সড়ক দুর্ঘটনায় তিন যুবকের অকালে চলে যেতে হয়েছে। বেহারবাড়িতে ৩৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত দুর্ঘটনায় জনৈক পরিমল সাহা (৪০), জালুকবাড়ির তেতেলিয়ার নার্সারি সংলগ্ন এলাকায় অজ্ঞাতপরিচয় যুবক (প্রায় ২৫-২৮ বছর বয়সি) এবং এক ডাম্পারের খালাসি ইদুল আলি (২৫)র মৃত্যু হয়েছে।
লাহোয়ালে সড়ক দুর্ঘটনায় বকুল চা বাগানের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক হীরালাল দাসের ছেলে প্রীতমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাত প্রায় ৯.৩০ মিনিট নাগাদ তিনি তাঁর স্কুটি করে বাড়ি যাওয়ার সময় রাস্তায় (৩৭ নম্বর জাতীয় সড়ক) দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে (নম্বর এএস ২৩ এ ১৮৬৬) সজোরে ধাক্কা মারলে ছিটকে গিয়ে পড়ে মারা যান।
বাকসা জেলার বরমায়ও অনুরূপ ৩১ নম্বর জাতীয় সড়কে এএস ০১ বিসি ৮৬৯১ নম্বরের উইঙ্গারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এএস ০১ বিই ৫১১০ মোটরবাইকের আরোহী রঙিয়ার বাসিন্দা ভবেশ কলিতার (৪০) ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে তাঁর সহযাত্রী বিশাল কলিতা গুরুতরভাবে ঘায়েল হন।
এভাবে ডুমডুমায় সমীর ভট্টাচার্য (৪২), তিনসুকিয়ায় তিলক দাস (৬৫), মরানে সঞ্জীব শইকিয়া (৩৫), শিবসাগরে রামচন্দ্র বরুয়া (৭৫), বোকাখাতে বাবু হোসেন (২৫), সিপাঝাড়ে আজিজুর রহমান (৭৫), সামাগুড়িতে রাজীববিশ্ব শর্মা (২৮), হাওরাঘাটের ডকমকায় মহম্মদ জালিম আলি (৪০), তেজপুরে হরপালসিং রাজু (৭৫), গোসাঁইগাঁওয়ে শুকুর আলি (৪৫)।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top