শ্রীনগর, ১২ মার্চ (হি.স.) : নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি করল পাকিস্তান।রবিবার বিনা প্ররোচনায় জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গোলাবর্ষণ করে পাক সেনা । পাক হামলার সমুচিত জবাব দেয় ভারতীয় বাহিনীও। তবে কোনও ভারতীয় জওয়ান হতাহত হননি। দুপক্ষের গুলি বিনিময় চলছে।
প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল মনীশ মেহতা জানান, এদিন দুপুর ১২টা নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টারবর্ষণ করে। পাক বাহিনী এদিন স্বয়ংক্রিয় অস্ত্র ও ৮২ এমএম মর্টার ব্যবহার করে। পাক হামলার সমুচিত জবাব দেয় ভারতীয় বাহিনীও।গোলাগুলি এখনও চলছে বলে জানান তিনি।তবে ভারতের পক্ষ থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুঞ্চ সেক্টরে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘণ পাক সেনার জবাব দিচ্ছে ভারত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















