News Flash

  • Home
  • Uncategorized
  • রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বসন্ত উৎসব অনুষ্ঠিত
Image

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বসন্ত উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বসন্ত উৎসব  অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমর মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা এবং সভাপতিত্ব করেন সরকারি সংগরীত মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড মণিকা দাস৷ অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিল্পী ঝর্ণা দেববর্মণ৷  তথ্য ও সংসৃকতি দপ্তরের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন দপ্তরের যুগ্ম অধিকর্তা  দীনেশ দেবনাথ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বসন্ত উৎসব এবং আসন্ন হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রকৃতির পরিবর্তনশীল রূপের সাথে তাল মিলিয়ে   আমাদের উৎসবগুলি অনুষ্ঠিত হয়৷ তথ্য ও সংসৃকতি দপ্তর হোলি তথা বসন্ত উৎসবকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে  প্রচেষ্টা চািিলয়ে যাচ্ছে৷ এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের  সভাপতি ড মণিকা দাস ও রাজ্যের বিশিষ্ট শিল্পী ঝর্ণা দেববর্মণ৷ সুরাঙ্গিনার শিল্পীরা উদ্বোধনী  সংগীত পরিবেশন  করেন এবং শহরের বিভিন্ন সাংসৃকতিক সংস্থার শিল্পীরাও নৃত্য  ও সংগীত পরিবেশন করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top