পাটনা, ১১ মার্চ (হি.স.): ‘কেমন আছেন আপনি?’ নির্বাচনী ফলাফল নিয়ে টু্যইট করে লালু প্রসাদ যাদবকে কটাক্ষ করলেন বিহারের বিজেপি নেতা সুশীল কুমার মোদী| শনিবার সকাল ৮টা থেকে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড সহ পাঁচ রাজ্যে ভোট গণনা শুরু হয়| ভোট গণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড দখলের পথে বিজেপি| ঠিক তখনই সকাল ১০.৪৯ মিনিট নাগাদ রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে টু্যইট করে কটাক্ষ করেন বিহারের বিজেপি নেতা সুশীল কুমার মোদী| টু্যইটারে লালুর নাম উল্লেখ করে সুশীল কুমার মোদী লেখেন, ‘কেমন আছেন আপনি?’
সুশীল কুমার মোদীর এই টু্যইটের কিছু পরেই, ১১.১২ মিনিট নাগাদ টু্যইট করেন লালু| টু্যইটারে লালু লেখেন, ‘ঠিকই আছি| দেখলেন না উত্তর প্রদেশে আপনাকে ঢুকতে না দেওয়ায় ফায়দা হল বিজেপির|’

কেমন আছেন আপনি, নির্বাচনী ফলাফল নিয়ে লালুকে কটাক্ষ সুশীল কুমার মোদীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















