News Flash

  • Home
  • Uncategorized
  • পুণে-সোলাপুর হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১১ জন পূণ্যার্থী
Image

পুণে-সোলাপুর হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১১ জন পূণ্যার্থী

পুণে, ১১ মার্চ (হি.স.): পুণে-সোলাপুর হাইওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ১১ জন পূণ্যার্থী| শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুণে-সোলাপুর হাইওয়ের ওপর কোরেগাঁও গ্রামের কাছে| পদস্থ এক পুলিশ অফিসার জানিয়েছেন, শনিবার সকালে মহারাষ্ট্রের সোলাপুর জেলায় অক্কলকোট মন্দির দর্শন করতে যাচ্ছিলেন পূণ্যার্থীরা| আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের বিপরীত লেনে চলে যায় পূণ্যার্থীবোঝাই বাসটি| তখনই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়| মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন পূণ্যার্থী|
দুর্ঘটনায় মৃত ১১ জনের নাম হল, বিজয় কালে, জ্যোতি কালে, যোগেশ লোখান্ডে, জয়ন্ত চাভান, যোগিতা চাভান, রেবতী চাভান, জগদীশ পণ্ডিত, শৈলজা পণ্ডিত, প্রদীপ, সুলভা এবং বাসের চালক কেতন পওয়ার|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top