News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসকে বাঁচাবে পঞ্জাব-ই, অমৃতসর পূর্ব কেন্দ্রে জয়ী হয়ে জানালেন সিধু
Image

কংগ্রেসকে বাঁচাবে পঞ্জাব-ই, অমৃতসর পূর্ব কেন্দ্রে জয়ী হয়ে জানালেন সিধু

অমৃতসর, ১১ মার্চ (হি.স.): পঞ্জাবের অমৃতসর পূর্ব কেন্দ্রে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী নভজ্যোত্ সিং সিধু| নির্বাচনে জয়ী হওয়ার পরই সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা সিধু জানালেন, ‘রাহুল, সোনিয়া ও প্রিয়াঙ্কাকে এটা পঞ্জাবের উপহার|’ কংগ্রেসকে বাঁচাবে পঞ্জাব, এমন দাবি করে সিধু বলেছেন, ‘পঞ্জাবের ভোটারদের আশা ও আকাঙ্খার জয় হয়েছে| রাহুল ভাই, সোনিয়া জি, প্রিয়াঙ্কা জি ও ক্যাপ্টেন সাহেবের শেষ ইনিংসের দিন এই জয় নতুন বছরের উপহার| আসলে সাধারণ মানুষ দুষ্টের অহঙ্কার দমন করেছে এই ভোটে| অকালি দল ছিল অহঙ্কারী| সেই অহঙ্কারকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে| এই পঞ্জাবের মাধ্যমেই কংগ্রেসের নতুন করে যাত্রা শুরু হবে|’
শুধু বিজেপি ও অকালি দলই নয়, আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকেও একহাত নিয়েছেন সিধু| তাঁর কথায়, ‘কেজরিওয়াল যেভাবে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ট্রোল করে রাজনীতি করেন, সেই ধারাকে উপড়ে ফেলেছেন মানুষ|’ এদিন পঞ্জাবের অমৃতসর পূর্ব কেন্দ্রে নভেজ্যোত্ সিং সিধু জয়ী হওয়ার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা| চলে মিষ্টিমুখ, শুভেচ্ছা বিনিময় ও রং খেলা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top