News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডেও গেরুয়া ঝড়, রাওয়াতের সঙ্গে হারছে কংগ্রেসও
Image

উত্তরাখণ্ডেও গেরুয়া ঝড়, রাওয়াতের সঙ্গে হারছে কংগ্রেসও

দেরাদুন, ১১ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের পর উত্তরাখণ্ড। সেখানেই গেরুয়া ঝড়। কংগ্রেসের থেকে উত্তরাখণ্ড ছিনিয়ে দিল বিজেপি। ৭০ আসনের বিধানসভা। ম্যাজিক ফিগার ৩৬। অনায়াসেই ম্যাজিক ফিগারে পৌছে যায় বিজেপি। উত্তরখাণ্ডে কমপক্ষে ৫০টি আসন যাচ্ছে বিজেপির ঝুলিতে। কংগ্রেস অনেক পিছনে।

হরিদ্বার রুরালে হারলেন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।কিচা আসনেও পিছিয়ে।উত্তরাখণ্ডে তাঁর দল কংগ্রেসও খুব একটা ভাল জায়গায় নেই। রুদ্রপুরে এগিয়ে বিজেপি–র রাজকুমার ঠুকরাল। এই কেন্দ্রে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। ভোটারদের ভোট দানের উৎসাহ দেন তিনি ।

বুথ ফেরত সমীক্ষাতেই মিলেছিল উত্তরাখণ্ডে এবার সরকার বদলের ইঙ্গিত। অধিকাংশ সমীক্ষাই বলেছে, দেবভূমি হাতছাড়া হচ্ছে কংগ্রেসের। উঠবে গেরুয়া ঝড়। ২০১২-র ভোটে ৩২টি আসনে জিতে ক্ষমতা দখল করে কংগ্রেস। মাত্র একটি আসন কম পেয়ে বিজেপি বিরোধী দলের তকমা পায়। এবার অবশ্য প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই ছিল বিজেপির ক্ষমতা দখলের ইঙ্গিত।

তাজা ফলাফল জানতে নীচে লিঙ্কে ক্লিক করুন –

http://eciresults.nic.in/PartyWiseResultS28.htm?st=S28
সৌজন্যে ঃ নির্বাচন কমিশন

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top