নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ উদয়পুর-গর্জি রুটে রেললাইনের অবস্থা খতিয়ে দেখতে শুক্রবার পরীক্ষামূলক রেল চালানো হয়েছে৷ এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ উদয়পুর স্টেশন থেকে দুটি ইঞ্জিন ৯২ কিলোমিটার পথ অতিক্রম করে গর্জি স্টেশনে পৌঁছায়৷ সূত্র অনুসারে জানা গেছে, রেলের চালক সহ-চালক সহ ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার বিএন ভাস্কর এবং অন্যান্য প্রকৌশলীরা পরীক্ষামূলক রেল সফরে ছিলেন৷ সূত্রের খবর, মার্চের শেষ সপ্তাহে উদয়পুর-গর্জি রুটে সিআরএস ইন্সপেকশন করতে চাইছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ এপ্রিলের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন শুরু করারও চিন্তাভাবনা শুরু করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷

উদয়পুর-গর্জি লাইনে রেলের টেস্ট রান
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















