নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : বিদেশে থাকা ভারতীয় ছাত্রের জন্য ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ | শুক্রবার সুদূর নিউ ইয়র্ক থেকে আসা টু্যইটে সাড়া দিলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ | কলকাতার ছেলে দেবাপর্ণ মুখোপাধ্যায়ের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুষমা |
কলকাতার ছেলে দেবাপর্ণ মুখোপাধ্যায় ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথমে বেঙ্গালুরুতে থাকতেন পরে অবশ্য চাকরি ছেড়ে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেয় দেবাপর্ণ |
সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে সেখানকার জামাইকা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি | তাঁর অবস্থা গুরুতর | দেবাপর্ণের চিকিত্সার জন্য তাঁর মা-বাবাকে শীঘ্রই আমেরিকায় পৌঁছনো জরুরি | দেবাপর্ণের মা-বাবা যাতে দ্রুত আমেরিকায় উড়ে যেতে পারেন, সেই অনুরোধ করে সুষমা স্বরাজকে টু্যইট করে নিউ ইয়র্কে থাকা দেবাপর্ণের বন্ধুরা | বন্ধুদের সেই টু্যইটের সাড়াই দিলেন সুষমা স্বরাজ | তিনি জানিয়েছেন, খুব দ্রুতই মা-বাবাকে দেবাপর্ণের কাছে পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে | কলকাতার সুখিয়াস্ট্রিটে দেবাপর্ণের বাড়ি | বছরখানেক আগেই উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান তিনি|
নিউ ইয়র্কে অসুস্থ ভারতীয় ছাত্রের সাহায্যে পাশে দাঁড়ালেন সুষমা স্বরাজ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















