ভোপাল, ১০ মার্চ (হ.স.): মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বিলখিরিয়া এলাকায় নির্মীয়মান বহুতল ভেঙে মৃতু্য হল একজনের| এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন| তঁাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক| নির্মীয়মান বহুতলটি হল পুলিশ ট্রেনিংয়ের সেন্ট্রাল অ্যাকাডেমি| মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন|
অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হীতেশ চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পেঁ ছয় পুলিশ ও মধ্যপ্রদেশে বিপর্যয় মোকাবিলা বাহিনী| বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃতু্য হয়েছে| আহত অবস্থায় ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
মধ্যপ্রদেশে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত ১, আহত ১৬
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















