লখনউ, ১০ মার্চ (হি.স.): ভোটদান শেষ হয়েছে ইতিমধ্যেই| এবার ফলাফলের পালা| রাত পোহালেই উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা আসনে ভোটগণনা| শুক্রবার দিনভর উত্কণ্ঠা বেড়েছে রাজনৈতিক মহলের| তবে, কিছুটা স্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির| কারণ, প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, উত্তর প্রদেশ সহ ৩ রাজ্যে এগিয়ে ভারতীয় জনতা পার্টি| তবে, এখনই দমে যায়নি সপা-কংগ্রেস| বুথ ফেরত সমীক্ষাকে ভুল অ্যাখা দিয়ে রাহুল বলেছেন, `উত্তর প্রদেশে জয়ী হবে সপা-কংগ্রেস জোটই’| রাহুলের পাশাপাশি কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ শুক্রবার বলেছেন, `এগজিট পোলের ইঙ্গিত সত্ত্বেও উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী হবে সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট-ই|’
শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের ভোটগণনা শুরু হবে| ভোটগণনা কেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| প্রায় ২০ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে| উত্তর প্রদেশে এবার পদ্মফুল ফুটবে কিনা সেদিকেই তঁাকিয়ে গোটা দেশ| মোদী বিরাধিতা নাকি মোদী ম্যাজিক, কার জয় হবে উত্তর প্রদেশে তা জানা যাবে রাত পোহালেই| উল্লেখ্য, উত্তর প্রদেশে এবার সাত দফায় ভোটগ্রহণ হয়েছে, ১১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত|
রাত পোহালেই উত্তর প্রদেশে ভোটগণনা, বাড়ছে উত্কণ্ঠা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















