News Flash

  • Home
  • Uncategorized
  • মশার উপদ্রবে শহরবাসীর নাজেহাল অবস্থা মেয়রের দাবি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে
Image

মশার উপদ্রবে শহরবাসীর নাজেহাল অবস্থা মেয়রের দাবি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ মশার উপদ্রবে শহরবাসীর নাজেহাল অবস্থা৷ পুর নিগমের মেয়র জানালেন মশা নিধনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ প্রতিদিন দুবার লার্ভা নষ্ট করার জন্য এন্টি লার্ভা স্প্রে করা হচ্ছে৷ পাশাপাশি ধোঁয়া ছড়ানো হচ্ছে৷ কিন্তু তা সত্ত্বেও মশার উপদ্রব কেন কমছে না এই প্রশ্ণের সুনির্দিষ্ট কোন উত্তর দিতে পারেননি পুরনিগমের মেয়র৷
পুর এলাকায় জল নিষ্কাশনি ব্যবস্থায় ঘাটতির কারণে মশার উপদ্রব বেড়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন পুরবাসী৷ নিগমের তরফে ময়লা আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা করা হলেও সারা আগরতলাজুড়ে সঠিকভাবে তা হচ্ছে না বলেও অভিযোগ৷ বেশ কয়েকটি এলাকায় এন্টি লার্ভা স্প্রে ঠিকভাবে করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে৷ এরই পাশাপাশি এন্টি লার্ভা স্প্রে ভেজাল করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে৷ পুরবাসীর অভিযোগে জানা গেছে, যারা এই স্প্রে করেন তারা ঐ ওষুধের সাথে জল মিশিয়ে দেন৷ যার কারণে এর প্রভাব সঠিকভাবে মিলে না৷ পুর নিগমের মেয়র জানিয়েছেন, মশার ডিম যেখানে সৃষ্টি হয় সে সমস্ত জায়গায় বেশি করে স্প্রে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, কামান দিয়ে ধোঁয়া ছড়িয়ে মশা নিধন করা সম্ভব নয় বলে তিনি দাবি করেন৷ তাঁর বক্তব্য, ধোঁয়া ছড়িয়ে মশা তাড়ানো যায়, কিন্তু নিধন করা যায় না৷ তাই তিনি ধোঁয়া ছড়ানোর থেকে এন্টি লার্ভা স্প্রে দেওয়ার জন্য গুরুত্ব দিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top