নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ বকেয়া কর প্রদানে পুরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা৷ ২০১৬-১৭ অর্থবছরে পুর নিগমে ৩১ কোটি টাকা কর সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ এখন পর্যন্ত ১৮ কোটি ৬৫ লক্ষ টাকা কর সংগৃহীত হয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পুর নিগমের মেয়র পুরবাসীদের বকেয়া কর মিটিয়ে দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সংগৃহীত কর সম্পর্কে তথ্য দিয়েছেন৷ এদিন তিনি জানান, ৭ এপ্রিল পর্যন্ত কর সংগ্রহ করা হবে৷ ৩১ মার্চ অর্থবছরের অন্তিম দিন হলেও খাতা বন্ধ করা হয় ৭ এপ্রিল৷ ঐদিন পর্যন্ত যারা বকেয়া কর মিটিয়ে দেবেন তাদের প্রদেয় করে ছাড় দেওয়া হবে৷ এদিকে, শুক্রবার ২০১৬-১৭ অর্থবছরের ভোট অন একাউন্টস পেশ করবে পুর নিগম৷

বকেয়া কর প্রদানে পুরবাসীদের প্রতি আহ্বান মেয়রের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















