News Flash

  • Home
  • Uncategorized
  • অস্তিত্বের জানান দিতে বন্ধের রাজনীতিতে নামছে রাজ্য কংগ্রেস
Image

অস্তিত্বের জানান দিতে বন্ধের রাজনীতিতে নামছে রাজ্য কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ রাজ্যে অস্তিত্বের জানান দিতে ময়দানে নামতে চলেছে শতবর্ষ প্রাচীন দল কংগ্রেস৷ বাম বিরোধী আন্দোলনে তৃণমূল এবং বিজেপি ইতিমধ্যেই আইন অমান্য আন্দোলন করে তাদের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন৷ তাই পিছিয়ে থাকতে চাইছে না প্রদেশ কংগ্রেস৷ আগামী এপ্রিলের মাঝামাঝিতে একাধিক ইস্যুর প্রতিবাদে ২৪ ঘন্টার রাজ্য বন্ধ পালন করবে প্রদেশ কংগ্রেস৷ তাছাড়া আগামী ২৩ মার্চ থেকে সারা রাজ্যে জনসংযোগ অভিযান শুরু করবে প্রদেশ কংগ্রেস৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান পিসিসি সভাপতি তথা কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা৷
এদিন বীরজিৎ বাবু বলেন, বেহাল স্বাস্থ্য পরিষেবা, পানীয় জলের সমস্যা, রেগা, চিটফান্ড, দুর্নীতি ইত্যাদির কারণে রাজ্যের করুণ দশা৷ তিনি দাবি করে বলেন, আগে মেশিন দিয়ে মাটি কাটা হত রেগা প্রকল্পে৷ কিন্তু এখন তা সম্ভব না হওয়ায় রাজ্য সরকার রেগা প্রকল্পে বরাদ্দ টাকা খরচ করতে মহা সমস্যায় পড়েছে৷ তিনি দাবি জানান, বেকারদের কর্মসংস্থান অথবা বেকার ভাতা প্রদান সুনিশ্চিত করতে হবে৷ এই সমস্ত ইস্যুতে প্রদেশ কংগ্রেস আগামী এপ্রিল মাসে মাঝামাঝিতে ত্রিপুরায় ২৪ ঘন্টার বন্ধ পালন করবে৷ তাতে, চিটফান্ড কান্ডে সিবিআইয়ের দাবিও সামিল রয়েছে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, আগামী ২৩ মার্চ থেকে সারা রাজ্যে জনসংযোগ অভিযান চালাবে প্রদেশ কংগ্রেস৷ প্রয়োজনে ধর্নাও প্রদর্শন করা হবে৷ মে মাসে প্রদেশ কংগ্রেসের সমস্ত শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, নোটবন্দীর কারণে যে উদ্ভুত সমস্যার সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধেও প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top