News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর সংকটে রাজ্য বিদ্যুৎ নিগম, বাড়ছে বকেয়া অর্থের পরিমাণ
Image

গভীর সংকটে রাজ্য বিদ্যুৎ নিগম, বাড়ছে বকেয়া অর্থের পরিমাণ

আগরতলা, ৯ মার্চ (হিঃসঃ)৷৷ ত্রিপুরায় রাজ্য বিদ্যুৎ নিগমের বকেয়া অর্থের পরিমাণ মারাত্মক ভাবে বেড়েই চলেছে৷

FILE PHOTO

ইতিমধ্যেই নিগমের পাওনা অর্থের পরিমাণ ১৩১ কোটি ৫৪ লক্ষ টাকায় পৌঁছেছে৷ এই পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকলে নিগম বিদ্যুৎ উৎপাদনকারীর সংস্থাগু- লিকে প্রয়োজনীয় অর্থ মিটিয়ে দিতে পারবে না৷
রাজ্য বিদ্যুৎ নিগম এবং রাজ্য বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন সূত্রে জানা গেছে বিভিন্ন সরকারী দপ্তর এবং অধিগৃহীত সংস্থাগুলি বকেয়া বিদ্যুৎ মাশুলের পরিমাণও ক্রমাগত বেড়ে চলেছে৷ আবার সাধারণ ভোক্তাদেরও একটি বড় অংশ বিদ্যুৎ মাশুল মিটিয়ে দিচ্ছে না৷
বিদ্যুৎ নিগমের এক আধিকারিক জানিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অর্থের পরিমাণ ২৭ কোটি ৩৯ লক্ষ টাকায় দাঁড়িয়েছে৷ একই ভাবে রাজ্য সরকারের ২৮টি অধিগৃহীত সংস্থাগুলির বকেয়া বিদ্যুৎ মাশুলের পরিমাণ ৬ কোটি ৪৭ লক্ষ টাকা হয়েছে৷
কৃষি, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের বকেয়া অর্থের পরিমাণ সব থেকে বেশী৷ ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী রাজভবন-সচিবালয় এবং মহাকরণের বকেয়া অর্থের পরিমাণ যথাক্রমে ১ লক্ষ ৯১ হাজার এবং ১৯ লক্ষ ৪১ হাজার টাকা দাঁড়িয়েছে৷ ইতিমধ্যেই রাজ্য বিদ্যুৎ নিগম বড় ধরনের লোকসানে চলছে৷ নিগম সাধারণ ভোক্তা এবং বেসরকারী প্রতিষ্ঠানগুলি থেকে বিদ্যুৎ মাশুল বাবদ আরও ৫৭ কোটি ৬৪ লক্ষ টাকা পাওনা রয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top