ইসলামাবাদ, ৯ মার্চ (হি.স.): পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে হিন্দু মহিলাকে কুপিয়ে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| মৃত হিন্দু মহিলার নাম হল জানিয়া কুমারি| ৱুধবার বালুচিস্তান প্রদেশের নাসিরাবাদ জেলায বাবা কোট এলাকায় জানিয়া কুমারি নামে ওই হিন্দু মহিলাকে কুড়ুল দিয়ে আঘাত করে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন| কী কারণে এই হত্যা, তা এখনও পরিষ্কার নয়|
মৃতার ভাই জলো রাম জানিয়েছেন, আমার বোনকে কোনও কারণ ছাড়াই খুন করেছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা| নাসিরাবাদ জেলার বাবা কোট এলাকায় হিন্দু মহিলার মৃতু্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে| অজ্ঞাত পরিচয় হত্যাকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
পাকিস্তানে কুপিয়ে খুন হিন্দু মহিলা, তদন্ত শুরু করেছে পুলিশ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















