News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম দুই শীর্ষ লস্কর জঙ্গি
Image

পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম দুই শীর্ষ লস্কর জঙ্গি

শ্রীনগর, ৯ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনাবাহিনীর গুলিতে খতম হল শীর্ষ দুই লস্কর-ই-তৈবা জঙ্গি| নিহত দুই লস্কর জঙ্গির মধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে, তার নাম হল জাহাঙ্গির গনাই| গত বছর স্থানীয় এক পুলিশ কর্মীর মৃতু্যর ঘটনায় জড়িত ছিল জাহাঙ্গির গনাই নামে ওই জঙ্গি| গোপন সূত্রে সেনাবাহিনী খবর পায় পুলওয়ামা জেলার অবন্তীপোরা এলাকার পদগামপোরা গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি|

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ পদগমপোরা গ্রামে তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ ও জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ| তল্লাশি অভিযান চলাকালীন ভোর ৪.৪০ মিনিট নাগাদ নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হঠাত্ই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী| সেনা সূত্রের খবর, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে শীর্ষ দুই লস্কর জঙ্গি| এখনও বেশ কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে|

তীব্র গোলাগুলি যেখানে শুরু হয়েছে, সেই পদগামপোরা এলাকাটি একটি রেল স্টেসনের খুব কাছে হওযায় বান্নিহাল থেকে শ্রীনগর পর‌্যন্ত ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে| উল্লেখ্য, গত চারদিনে এই নিয়ে দ্বিতীয়বার তীব্র এনকাউন্টার হল ওই এলাকায়| কিছুদিন আগেই পুলওয়ামারই ত্রাল এলাকায় এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করে সেনা| সেই ঘটনায় এক পুলিশ কর্মীরও মৃতু্য হয়| দীর্ঘক্ষণ ধরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলেছিল|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top