লখনউ, ৭ মার্চ (হি.স.) : সন্দেহভাজন আইএস জঙ্গির সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে আতঙ্ক ছড়াল এলাকায়| ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের ঠাকুরগঞ্জে| পুলিশের কাছে খবর আসে, বাড়িতে আইএস জঙ্গি লুকিয়ে রয়েছে| খবর পেয়ে এলাকাকে ঘিরে ফেলে পুলিশ| প্রায় এক ঘণ্টা ধরে চলে এনকাউন্টার| দিনেদুপুরে এই ঘটনায় আতঙ্কের ছায়া শহরজুড়ে| রাজ্যের পুলিশ প্রধান জাভেদ আহমেদ গুলির লড়াইয়ের সত্যতা স্বীকার করেছেন| সূত্রের খবর, মধ্যপ্রদেশের খন্ডবায় এক রেলদুর্ঘটনায় নাম জড়িয়েছিল এই জঙ্গির| তবে সুরক্ষার কারণে এখনই এই জঙ্গির নাম বলতে চাইছে না পুলিশ| উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখার কাছে আগেই খবর ছিল, পুরনো লখনউয়ের এই ঘিঞ্জি এলাকায় গা ঢাকা দিয়েছে কোনও জঙ্গি| সেইমতোই এদিন অভিযান চালায় পুলিশ|
লখনউয়ে সন্দেহভাজন জঙ্গির সঙ্গে গুলির লড়াই পুলিশের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















