News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ককে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুল্যান্স, মৃত বাঙালি পাইলট
Image

ব্যাঙ্ককে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুল্যান্স, মৃত বাঙালি পাইলট

ব্যাঙ্কক ও নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে এয়ার অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ায় মৃতু্য হল বাঙালি পাইলটের| এযার অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ায় পাইলটের মৃতু্য হলেও প্রাণে বেঁচে গিয়েছেন দুই জন চিকিত্সক সহ বিমানে থাকা অন্য চারজন| আশঙ্কাজনক অবস্থায় ব্যাঙ্ককের হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে| মৃত পাইলটের নাম হল অরুণাক্ষ নন্দী| সোমবার রাতে টুইট করে মৃত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ|
গুরুতর অসুস্থ এক রোগীকে গুরগাঁওয়ের মেদান্ত মেডিসিটিতে নিয়ে আসার জন্য গত রবিবার সকাল ৮.৪২ মিনিট নাগাদ দিল্লি থেকে রওনা দেয় ওই এয়ার অ্যাম্বুল্যান্সটি| বিমানে দুই জন পাইলট ছাড়াও তিনজন ভারতীয় চিকিত্সক ছিলেন| ব্যাঙ্কক থেকে কিছুটা দূরে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ক্র‌্যাশ ল্যান্ডিংয়ের চেষ্টা করেন দুই পাইলট| যদিও সেই পুরোপুরি সফল হয়নি| নিকটবর্তী একটি ছোট বিমানবন্দরে অবতরণের চেষ্টা করলেও তার বাইরেই মাঠের মধ্যে ভেঙে পড়ে বিমানটি| সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়|
বিমানে থাকা দুই পাইলট সহ পাঁচজনকেই প্রথমে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়| কিন্তু বাঙালি পাইলট অরুণাক্ষ নন্দীর শরীরের প্রায় বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তাঁকে বাঁচানো যায়নি| টুইট করে বিদেশমন্ত্রী জানিয়েছেন, শৈলেন্দ্র এবং কোমল নামে এয়ার অ্যাম্বুল্যান্সে থাকা দুই জন চিকিত্সক আইসিইউ-তে ভর্তি রয়েছে| বিমানে থাকা বাকি দু’জনের আঘাত সামান্য|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top