রামেশ্বরম, ৭ মার্চ (হি.স.): ‘নিরপরাধ’ এক ভারতীয় মত্স্যজীবীকে গুলি করে হত্যা করল শ্রীলঙ্কার নৌসেনা| নিহত ভারতীয় মত্স্যজীবীর নাম হল ব্রিদগো (২২)| গুলিবিদ্ধ অবস্থায় সোমবার গভীর রাতে রামেশ্বরমের হাসপাতালে তাঁকে নিয়ে আসা হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন| মত্স্যজীবীকে গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান মত্স্যজীবীরা| রামেশ্বরম ফিশারম্যান সমিতির সভাপতি এস এমিরেত জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারকে আশ্বস্ত করতে হবে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে|
গত শুক্রবার রাতে নৌকা নিয়ে মাছ ধরতে সমুদ্রে পাড়ি দেন মত্স্যজীবীরা| তাদের মধ্যে একদল মত্স্যজীবীরা সোমবার তামিলনাড়ুর উপকূলবর্তী দনুশকোদি ও কাটচাথিভু জলসীমায় মাছ ধরছিল| অভিযোগ, হঠাত্ই তাদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে শ্রীলঙ্কার নৌসেনা| গুলিবিদ্ধ হয়ে মৃতু্য হয়েছে একজন মত্স্যজীবীর| গুলিতে আহত হয়েছেন আরও একজন মত্স্যজীবী| তাঁর নাম সরাভনান| স্থানীয় থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে|
শ্রীলঙ্কার নৌসেনার গুলিতে মৃতু্য ভারতীয় মত্স্যজীবীর, তামিলনাড়ুতে বিক্ষোভ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















