News Flash

  • Home
  • Uncategorized
  • হালকা বাতাসেই বিপর্য্যস্ত বিদ্যুৎ পরিষেবা, চরম দুর্ভোগে পরীক্ষার্থীরা
Image

হালকা বাতাসেই বিপর্য্যস্ত বিদ্যুৎ পরিষেবা, চরম দুর্ভোগে পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ সামান্য বৃষ্টিতেই বিদ্যুৎ পরিষেবা ব্যহত হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে৷ রবিবার রাতে সামান্য বাতাসের সাথে হাল্কা বৃষ্টি হয়েছে৷ বাতাসের সাথে সাথেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়৷ রাজধানী আগরতলা শহরের কিছু কিছু এলাকায় রাতভর বিদ্যুৎ ছিল না৷ রাত সাড়ে এগারটা থেকে গভীর রাত পর্যন্ত ছিল না বিদ্যুৎ৷ তাতে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের৷
জানা গিয়েছে, রাজধানী আগরতলা শহরের বাইরে রাজ্যের অন্যান্য মহকুমাতেও বিদ্যুৎ পরিষেবা গত কদিন ধরে বিঘ্নিত হচ্ছে৷ দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর, লাউগাং, কে সি পাড়া, বাইখোরা ইত্যাদি এলাকায় গত কয়েকদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে৷ ছাত্রছাত্রীরা মারাত্মক সমস্যায় পড়ছেন৷ অভিযোগ উঠেছে বিদ্যুৎ নিগমের কর্মীরা এই বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ও ট্রান্সফরমার সমস্যাদীর্ণ অবস্থা রয়েছে৷ এগুলি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ তাতে প্রায় সময়ই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷ এই বিষয়ে এলাকার জনগণ বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসের সিনিয়র মেনেজার কান্তি দেবের সাথে ডেপুটেশনে মিলিত হন৷ তিনিও তেমন কোন আশ্বাস দিতে পারেননি৷ এই অবস্থায় পরীক্ষার্থীরা মারাত্মক সমস্যায় পড়েছে৷ অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট নিগমের উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top