নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ ৷৷ আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে৷ আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, উন্নত মানব সম্পদ তৈরি করার জন্য চেষ্টা করছে সরকার৷ বিদ্যালয় সমূহের পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে৷ শিক্ষায় ত্রিপুরা এগিয়ে যাচ্ছে৷ ছেলেমেয়েদেরও নিজেদের মেধা ও উপযুক্ত সুযোগকে কাজে লাগিয়ে মানুষের মত মানুষ হিসাবে তৈরি হতে হবে৷ তিনি বলেন, রাজ্যে জাতি উপজাতি উভয় অংশের মানুষের উন্নয়নের জন্য কাজ হচ্ছে৷ কিন্তু সারা দেশে ধর্মের নামে জাতপাতের নামে ধর্মীয় উন্মাদনা তৈরি করে মানুষের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা হচ্ছে৷ বিচার বুদ্ধি সম্পন্ন, গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ উন্নয়নকামী মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান৷ অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক গৌরী দাস বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের সাথে সাথে শিক্ষার আঙ্গিনায় গুণগত শিক্ষা প্রদান করছে সরকার৷ শিক্ষার এ সুযোগকে কাজে লাগাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান৷
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জিলা সভাধিপতি সাইনী সরকার ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার শিক্ষিত হতে আহ্বান জানান৷ স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিভীষণ দেববর্মা৷ সভাপতিত্ব করেন চেয়ারপার্সন তেলিয়ামুড়ার পুর পরিষদের চেয়ারপার্সন সজল কুমার দে৷ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ২টি পর্যায়ে ৮কোটি টাকার উপরে ব্যয় হবে৷ প্রথম পর্যায়ে ৪ কোটি ২২ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে৷ আগামী ২৪ মাসে বিদ্যালয়ের নির্মাণ কাজ সম্পন্ন হবে৷

তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















