রামেশ্বরম (তামিলনাডু), ৫ মার্চ (হি.স.) : শ্রীলঙ্কার নৌসেনার হাতে ধৃত ২৪ জন ভারতীয় মৎস্যজীবী । আন্তর্জাতিক জল সীমান্ত অতিক্রম করার অভিযোগে রবিবার পৃথক দুটি স্থান থেকে এই ২৪ জন ভারতীয় মৎস্যজীবী গ্রেফতার হয়েছেন।ফিসার্সের অ্যাসিস্টান্ট ডিরেক্টর কুলঞ্জিনাথন জানিয়েছেন, কাটচাটিভু ও তালাইম্যানারের মাঝে মাছ ধরছিল মৎস্যজীবীরা। জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগে তাদের মধ্যে ১৫ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়। ধৃতদের তালাইম্যানারে নিয়ে যাওয়া হয়েছে।অন্য ৯ জন মৎস্যজীবীকে নেদুনথেভু সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাঙ্গাসানথুরাইয়ে নিয়ে যাওয়া হয়েছে।-
২৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌসেনা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















