বেঙ্গালুরু, ৫ মার্চ ( হি.স.) : বেঙ্গালুরু টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারতের থেকে ৪৮ রানে এগিয়ে অজিরা। গতকালের বিনা উইকেটে ৪০ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অসিরা শেষ করল ৬ উইকেটে ২৩৭ রানে। ৬০ রান করেন ম্যাট রেনশ। ৬৬ রান শন মার্শের। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ভারতের থেকে এগিয়ে ৪৮ রানে। ফলে সোমবার কত তাড়াতাড়ি অজি লাইন আপ ভাঙতে পারে ভারতীয় বোলাররা তার ওপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করছে।আজ সকালে প্রথমে ডেভিড ওয়ার্নারকে (৩৩) ফেরান অশ্বিন। অজি অধিনায়ক স্টিভ স্মিথ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মাত্র ৮ রান করার পরেই রবীন্দ্র জাডেজার বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ৮৭। এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন ওপেনার ম্যাট রেনশ ও শন মার্শ। রেনশকে (৬০) ফিরিয়ে দিয়েছেন জাডেজা। এরপর তিনি পিটার হ্যান্ডসকম্বকেও (১৬) আউট করেছেন। এরপরেই আঘাত হানেন ইশান্ত শর্মা। তিনি শূন্য রানে মিচেল মার্শকে ফেরান। চা পানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫ উইকেটে ১৬৩। দিনের তৃতীয় সেশনে শন মার্শকে ফেরান উমেশ যাদব। বর্ডার–গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট চলছে বেঙ্গালুরুতে। প্রথমদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চেয়েছিলেন বোর্ডে বড় রান তুলে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সে চেষ্টা সফল হয়নি। মাত্র ১৮৯ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। লোকেশ রাহুল সর্বোচ্চ ৯০ করেন। বাকিরা ব্যর্থ। অসি স্পিনার নাথান লায়ন ৫০ রানের বিনিময়ে ৮ উইকেট নেন। বাকি দুটি উইকেট নেন মিচেল স্টার্ক এবং স্টিভ ও’কিফ। সিরিজে ০–১ পিছিয়ে আছে ভারত। তাই সিরিজে সমতা ফেরাতে গেলে দ্বিতীয় টেস্টে জিততেই হবে টিম বিরাটকে।-
বেঙ্গালুরু টেস্টে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৩৭/৬, চিন্তায় ভারত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















