News Flash

  • Home
  • Uncategorized
  • রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে হুমকি মেল, সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতে ধৃত
Image

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে হুমকি মেল, সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতে ধৃত

মুম্বই, ৫ মার্চ  ( হি.স.)  :‌ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলকে হুমকি দিয়ে ই-মেল পাঠানোর দায়ে ধৃতের সোমবার পর্যন্ত পুলিশ হেফাজত । রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে হুমকি মেল পাঠানোয় নাগপুর থেকে গ্রেফতার করা হয় বৈভব বদলওয়ারকে (৩৭)। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতকে নাগপুর আদালত পেশ করা হলে আদালত তাকে সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।জানা গেছে, গত মাসের ২৩ তারিখ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে পাঠানো ই-মেলে বলা হয়, তিনি পদত্যাগ না করলে তাঁর ও তাঁর পরিবারের লোকেদের ক্ষতি করা হবে। এঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নাগপুরের একটি সাইবার ক্যাফে থেকে ওই ই-মেল পাঠানো হয়েছে। এরপরেই বৈভবকে গ্রেফতার করা হয়। নাগপুর আদালত তাঁর সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।বৈভব বিদেশে পড়াশোনা করেছেন। তবে তিনি এখন কর্মহীন। সম্ভবত সেই হতাশা থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।-

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top