মুম্বই, ৫ মার্চ ( হি.স.) : সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হলেন করণ জোহর। একটি কন্যা এবং একটি পুত্র সন্তানের বাবা হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক করণ জোহর । তাঁর জীবনের এই নতুন অধ্যায়ের সূচনার কথা আজ সকালে তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। ফেব্রুয়ারিতে আন্ধেরির মাসরানি হাসপাতালে যমজ সন্তানের জন্ম হয়। এই হাসপাতালেই শাহরুখ খানের তৃতীয় সন্তান অ্যাব্রামের জন্ম হয়েছিল।করণের জীবনে এই দুই নতুন অতিথির নাম রেখেছেন যশ ও রুহি। টুইটার তিনি জানান, আমার জীবন এবং লাইফলাইনে দুটো সুন্দর নতুন মানুষের সংযোজন হল। জোহর তাঁর টুইটে লিখেছেন, জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি বহু ভাবনা-চিন্তার পর নিয়েছেন। কারণ, তিনি জানেন সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তাঁর সংসারের প্রতি দায়িত্ব কয়েকগুন বেড়ে যাবে। আর এই দায়িত্ব নেওয়ার জন্যে তিনি নিজেকে মানসিক ভাবে দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন। তাঁর জীবনের এই দুই নতুন অতিথিকে তিনি ভালবাসা এবং যত্ন দিয়ে ভরিয়ে দেবেন বলে জানিয়েছেন। এখন থেকে তাঁরাই হবে করণের পৃথিবী। নিজের বাবা যশ জোহরের নাম দিয়ে ছেলের নাম রেখেছেন। তাঁর সন্তানের লালন পালন করবেন করণের মা এবং তাঁর বন্ধু-বান্ধব যাঁরা তাঁর পরিবারের মতো। করণ তাঁর টুইটে তাঁর সন্তানের সারোগেট মাকেও ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে দুনিয়ার এই সুন্দর উপলব্ধি উপহার দেওয়ার জন্যে। এছাড়া যে চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর দুই যমজ সন্তান হয়েছে, তাঁকেও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি পরিচালক-প্রযোজক।শাহরুখ খান সহ বলিউডের অনেক তারকা সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা-মা হয়েছেন। কিং খানের ছোট ছেলে আবরামও সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেছে। গত বছর জুন মাসে অভিনেতা তুষার কাপুরও সারোগেসির মাধ্যমে পুত্রসন্তানের বাবা হয়েছেন।

সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হলেন পরিচালক করণ জোহর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















