News Flash

  • Home
  • Uncategorized
  • জয় নিয়ে কোনও সংশয় নেই, ভোট দিয়ে জানালেন ইরম শর্মিলা
Image

জয় নিয়ে কোনও সংশয় নেই, ভোট দিয়ে জানালেন ইরম শর্মিলা

ইম্ফল, ৪ মার্চ (হি.স.): মণিপুরের প্রথম দফায় ভোট দিলেন ইরম চানু শর্মিলা| শনিবার সকালে খুরাই কেন্দ্রে ভোট দেন `লৌহ মানবী’ ইরম শর্মিলা| নিজের ভোটাধিকার প্রয়োগের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শর্মিলা জানিয়েছেন, `জয় নিয়ে আমার কোনও সংশয় নেই|’ শনিবার সকালে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন|

এদিন ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, চুরাচন্দপুর, কাংপোকপি ও ফেজেরাল জেলার ৩৮টি আসনে ভোটগ্রহণ চলছে| ভাগ্য নির্ধারণ হবে ১৬৮ জন প্রার্থীর| মণিপুরে প্রথম দফার নির্বাচনে ভোটদান করবেন ১১ লাখ ১৯ হাজার ২৭১ জন ভোটার| এরমধ্যে মহিলা ভোটারের সংখ্যা হল ৫ লাখ ৭৫ হাজার ২২১ জন| মণিপুরের প্রত্যেকটি আসনে প্রতিদ্বন্দীতা করছে ভারতীয় জনতা পার্টি| কংগ্রেস প্রার্থী দিয়েছে ৩৭টি আসনে| মণিপুর পিপলস পার্টি মাত্র ১৩টি আসনে প্রতিদ্বন্দীতা করছে| ১০টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top