News Flash

  • Home
  • Uncategorized
  • মাছে ফরমালিন ব্যবহার বন্ধে নিধিরাম সর্দার দপ্তর চাইছে জনগণের সচেতনতা
Image

মাছে ফরমালিন ব্যবহার বন্ধে নিধিরাম সর্দার দপ্তর চাইছে জনগণের সচেতনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ মাছে ফরমালিন ব্যবহার যে তা মারাত্মক সেই কথা স্বীকার করলেও দপ্তরের সামনে যে তেমন কোন কিছু করার মতো পরিকাঠামো নেই সেটি প্রকাশ্যে আসল৷ স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এদিন সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, পরিকাঠামোগত ত্রুটি রয়ে গিয়েছে৷ তা কাটিয়ে উঠা যাচ্ছে না৷ তাই এই ফরমালিন নিয়ে দপ্তর জনগণকেই সচেতন হতে পরামর্শ দিয়েছে৷ খুব শীঘ্রই দপ্তরের তরফ থেকে বাজারে বাজারে ব্যানার লাগানো হবে ফরমালিন সংক্রান্ত সতর্ক বার্তা দিয়ে৷ পাশাপাশি ক্রেতা সাধারণ ইচ্ছে করলে মাছে ফরমালিন রয়েছে কিনা তা জানতে কি কি করতে পারেন সেই বিষয়েও জ্ঞাতব্য তথ্য তুলে ধরা হবে প্রচারের আলোয়৷ স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী আরও জানিয়েছেন, বাংলাদেশ থেকে যেসব মাছ আখাউড়া চেক পোস্ট দিয়ে রাজ্যে আনা হচ্ছে সেখানের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাতে ফরমালিন যুক্ত মাছ সনাক্ত হয়েছে৷ তাছাড়াও রাজ্যের অন্যান্য স্থানে নমুনা সংগ্রহ করে পাওয়া গিয়েছে ফরমালিন যুক্ত মাছ৷ বিশেষ করে মহারাজগঞ্জ বাজারে৷ মন্ত্রী সাফ জানিয়েছেন যে ট্রাকে করে তিন চারদিন পর রাজ্যে এসে পৌঁছে বাইরের মাছ৷ তা কিভাবে সম্ভব হচ্ছে৷ এখন তো আর এয়ার কার্গো নেই৷ তাই স্বাভাবিক ভাবেই ট্রাকে আনা মাছে ফরমালিন থাকাটা সন্দেহের বাইরে নয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top