News Flash

  • Home
  • Uncategorized
  • যে কোন উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রাখতে হবে ঃ অর্থমন্ত্রী
Image

যে কোন উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রাখতে হবে ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ চড়িলাম ব্লকের লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে আজ চড়িলাম পঞ্চায়েত সমিতি ও বি এ সির যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় অর্থমন্ত্রী ভানুলাল সাহা উপস্থিত ছিলেন৷ অর্থমন্ত্রী শ্রী সাহা এ সভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ যথাযথ সময়ে শেষ করতে এবং গুণগত মান বজায় রাখার লক্ষ্যে দপ্তর আধিকারিকদের ও সংশ্লিষ্ট পঞ্চায়েত, ভিলেজ কমিটির জনপ্রতিনিধিদের যৌথভাবে উন্নয়নমূলক কাজ নিয়মিত পরিদর্শন করার উপর গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, যে কোন কাজের অগ্রগতির রিপোর্ট বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির মিটিং এ তুলে ধরতে হবে৷ অন্যদিকে, শুখা মরসুমে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের যেন পানীয় জলের জন্য কোন অসুবিধা না হয় তার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন৷
সভায় সভাপতিত্ব করেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিলীপ রায়৷ উপস্থিত ছিলেন এম ডি সি মায়ারাণী দেববর্মা এবং চড়িলাম বিএসির ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ভিলেজ কমিটি ও পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷ সভায় অর্থমন্ত্রী আরো বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও সকলের সমন্বয়ের মধ্যে দিয়ে উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে হবে মানুষের স্বার্থে৷ সভায় বিডিও শান্তনু বিকাশ দাস জানান, চলতি অর্থবর্ষে এই ব্লকে একন পর্যন্ত ৫৮৯৭৪৮ শ্রম দিবসের কাজ হ য়েছে৷ চলতি অর্থবর্ষের পরিকল্পনায় ব্লকের ৪৮৪ টি বিপিএল ও ৭৮০টি এপিএল ভুক্ত পরিবারকে স্বাস্থ্য সম্মত শৌচাগার তৈরি করে দেয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, চড়িলাম ব্লকের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫১৮ জন কৃষককে বিভিন্ন সাহায্য প্রদান করা হয়েছে৷ এম জি এন রেগা সহ বিভিন্ন প্রকল্পে ৯৯ জন কৃষককে কৃষি সরঞ্জাম সহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে৷ এছাড়া, উদ্যান দপ্তর থেকে ৭৯৪ জন সবজি চাষীকে সহায়তা দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়৷ সভায় পূর্ত দপ্তরের আধিকারিক জানান, ব্লক লোকায় ৩টি নতুন পাকা সেতু নির্মাণ ও ৭টি রাস্তার ৮৯টি কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছে৷ বন দপ্তরের আধিকারিক জানান, চলতি অর্থবর্ষে ১৩টি কর্মসূচী রূপায়ণের লক্ষ্যমাত্রা রয়েছে ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে৷ এখন পর্যন্ত ১০টি উন্নয়ন কর্মসূচী রূপায়ণ করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top