News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ, পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়
Image

সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ, পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ২৪ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুরে এ বার দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে সোমনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। শরতের আগমনী বার্তার সঙ্গে ইতিমধ্যেই জোরকদমে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে প্রায় ৭০ লক্ষ টাকা বাজেটে এবারের পুজোর আয়োজন করা হচ্ছে।

উদ্যোক্তাদের দাবি, প্রায় এক মাস ধরে পশ্চিমবঙ্গ থেকে আসা কারিগরদের তত্ত্বাবধানে মণ্ডপ নির্মাণের কাজ চলছে। জায়গা সীমিত হওয়ায় সোমনাথ মন্দিরের সম্পূর্ণ কাঠামো তৈরি করা সম্ভব না হলেও, মণ্ডপের নকশার মাধ্যমে ঐতিহাসিক ও পবিত্র সোমনাথ মন্দিরের মূল ভাবনাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্ডপ চত্বরে যান চণ্ডীপুরের বিধায়ক তথা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। নির্মাণকাজ ঘুরে দেখার পাশাপাশি তিনি উদ্যোক্তা ও কারিগরদের সঙ্গে কথা বলেন এবং পুজোর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

মন্ত্রী টিংকু রায় জানান, গত বছরের মতো এ বারও ষষ্ঠীর দিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাতেই মণ্ডপ উদ্বোধনের আশা রয়েছে। পুজোর পাঁচ দিন দর্শনার্থীদের জন্য থাকছে মধ্যাহ্নভোজ ও প্রসাদের ব্যবস্থা। পাশাপাশি থাকছে বিশেষ আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজো ম্যাগাজিন প্রকাশের আয়োজন।

সব মিলিয়ে এ বার শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপুজো দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী টিংকু রায়।

Releated Posts

মারধরে জখম যুবক, তিনদিনেও মামলা না নেওয়ার অভিযোগ থানার বিরুদ্ধে

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: কৈলাসহর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার গুরুতর অভিযোগ উঠেছে। প্রচণ্ড মারধরে গুরুতর জখম হয়ে অমিত সরকার…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026

ধর্মনগর বিজেপি জেলা কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণ, মারামারিতে আহত একাধিক, বিধায়ক ও তাঁর স্ত্রীকেও হেনস্থার অভিযোগ

ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে প্রচারের আবহেই ধর্মনগর বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।…

ByByReshmi Debnath Sep 23, 2026

ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনা, অটো ও নথিপত্র ফেলে পালাল দুই চোর

আমতলী, ২৩ সেপ্টেম্বর: ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ল চুরির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী অটো। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026

Leave a Reply

Scroll to Top