নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ ভাইয়ের সাথে ঝগড়া করে অভিমানী বোন কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে৷ বোনকে বাঁচাতে গিয়ে ভাইও অগ্ণিদগ্দ হয়েছে৷ দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ কিন্তু বোনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে৷ বাধারঘাট এলাকায় মধ্যচারিপাড়ার পুলিশ পাড়ায় সকাল সাড়ে এগারটা নাগাদ মণি বেগম (২০) এবং রুবেল হুসেন (২৩) দুই ভাই-বোনে ঝগড়া বাঁধে৷ ভাইয়ের হাতে চড় খেয়ে মণি বেগম ঘরে ঢুকে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ বিষয়টি টের পেয়েই রুবেল ছুটে গিয়ে দরজা ভেঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে৷ তাতে তারও হাত পুড়ে গেছে৷ এই ঘটনায় খবর দেওয়া হয় বাধারঘাট দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে অগ্ণিদগ্দ দুজনকেই হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদের জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, মণি বেগমের দেহের ৯০ শতাংশ পুড়ে গেছে৷ তার অবস্থা খুবই আশঙ্কাজনক৷
আত্মহত্যার চেষ্টা বোনের, বাঁচাতে গিয়ে ভাইও অগ্ণিদগ্দ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















