নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১ মার্চ৷৷ রাজ্য সরকারের মাল্টি সেক্টারাল ডেভলাপমেন্ট প্রজেন্ট স্কীম থেকে বক্সনগর সামাজিক হাসপাতালের কাজ শুরু হয় ২০১৬ এর ২২ ডিসেম্বর৷ শেষ হওয়ার কথা ২০১৮ এর ২১ ডিসেম্বর৷ কিন্তু, রাজ্য সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের কথামতো কাজ সময় মত ধরলেও ইদানিং কাজে গতি কমে গিয়েএছ৷ ২ মাস আগে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী সহ সিপাহীজলা জেলা শাসক, সোনামুড়া মহকুমা শাসকসহ একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন৷ অভিযোগ উঠেছে, কাজে অনিয়ম হচ্ছে৷ এলাকাবাসী অভিযোগ করেছেন সিপাহীজলা জেলা পরিষদের ওয়ার্কিং কমিটির সভাপতি তপন বিকাশ পালের কাছে৷ তারপর বুধবার তপনবাবুর নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল কাজের স্থল পরিদর্শন করেন৷ কাজের গুনগত মান বজায় রাখার জন্য নির্দেশ দেন৷ কাজের দায়িত্বে রয়েছে বক্সনগর পূর্ত দপ্তর৷ সোনামুড়ার ঠিকাদার অঞ্জন সরকার এই কাজটি করাচ্ছেন৷ এই ঠিকাদারের বিরুদ্ধে পূর্বেও বহু অভিযোগ রয়েছে৷ জানা গিয়েছে, ঐ ঠিকাদার কাজের গুনগত মান বজায় রাখেন না৷ এমনকি সংবাদ মাধ্যমের কর্মীরা কাজের স্থলে যেতে চাইলে তাদের বাধা দেন ঠিকাদার৷ তাতেই স্পষ্ট হয়ে উঠেছে যে এই কাজ গুণগত মান বজায় রেখে হচ্ছে না৷

বক্সনগরে হাসপাতাল নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















