News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে পথ অবরোধ ডালাকে
Image

পানীয় জলের দাবীতে পথ অবরোধ ডালাকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ শুখা মরশুম শুরু হওয়ার প্রাক্কালেই পানীয় জলের জন্য হাহাকার৷   প্রশাসনের তরফ থেকে নেই কোন হেলদোল৷ এই অবস্থায় দিশেহারা হয়ে আন্দোলনের পথে হাটছেন জনগণ৷ ঘটনা অমরপুর মহকুমার ডালাকে৷ পানীয় জলের জন্য শেষ পর্যন্ত পথ অবরোধ আন্দোলন গড়ে তুললেন এলাকাবাসী৷ অমরপুর-ডালাক সড়কে এদিন সকালে এলাকাবাসী অবরোধ করেন৷ নারী পুরুষরা কলসি-বালতি ইত্যাদি নিয়ে অবরোধ আন্দোলন কর্মসূচীতে শামিল হন৷ দীর্ঘ সময় চলে অবরোধ আন্দোলন৷ শেষ পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অনুরোধ করলে এবং আশ্বাস দিলে অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়৷ এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন এলাকায় জলের উৎস সৃষ্টির জন্য অর্থ বরাদ্দ করা হলেও টাকা আত্মসাৎ করা হচ্ছে৷ প্রশাসন এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে৷ পাশাপাশি টেঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করার প্রতিশ্রুতিও দিয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top