News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে ট্রিপারের তান্ডবে তছনছ ৪টি দোকান, জখম চালক
Image

গভীর রাতে ট্রিপারের তান্ডবে তছনছ ৪টি দোকান, জখম চালক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১ মার্চ৷৷ গভীর রাতে বেপরোয়া ট্রিপার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তান্ডব চালাল বিশালগড় থানার

কড়ইমুড়ায় চারটি দোকান তছনছ করেছে এই ট্রিপার ট্রাক৷ ছবি নিজস্ব৷

অধীন কড়ইমুড়া বাজারে৷ ট্রিপারের তান্ডবে তছনছ হয়ে যায় চারটি দোকান৷ এদিকে গুরুতর আহত হয়েছেন ট্রিপার চালক৷ বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷

সংবাদে প্রকাশ, মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ এসএস-০১-ইসি-৪৪৭৩ নম্বরের একটি ট্রিপার ট্রাক বক্সনগরের দিক থেকে বিশালগড়ে যাচ্ছিল৷ কড়ইমুড়া বাজারে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ তাতে ট্রাকটি বাজারে দক্ষিণ দিকের চারটি দোকানে পরপর তান্ডব চালায়৷ ভেঙ্গে তছনছ হয়ে যায় চারটি দোকান৷ সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন বেড়িয়ে এসে এই দৃশ্য দেখে খবর দেন ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকলের ইঞ্জিন নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটাস্থলে পৌঁছে এবং ট্রাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা চালককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে পাঠিয়ে দেয়৷ তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ বিশালগড় থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ পুলিশের অনুমান মদ্যপ অবস্থায় ট্রাক চালানোর ফলেই এই দূর্ঘটনা৷

এদিকে, যাদের দোকান ক্ষতিগ্রস্ত হয়েএছ তারা হলেন রূপম দেবনাথ, হাসেম মিয়া, শেখর দেবনাথ ও বুল্টু মিয়া৷ পুলিশের প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষ টাকা৷ প্রসঙ্গত, ট্রিপার ট্রাগুলি রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ করে নির্মাণ সামগ্রী পরিবহণের কাজে ব্যবহার করা হয়৷ এই গাড়িগুলির চালকরা মাত্রাতিরিক্ত গতিতে যাতায়াত করে বলে অভিযোগ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top