News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৬ তম জন্মদিন নীতীশ কুমারের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

৬৬ তম জন্মদিন নীতীশ কুমারের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৯৫১ সালের ১ মার্চ বখতিয়ারপুরে জন্মগ্রহণ করেন নীতীশ কুমার| ৱুধবার, ১ মার্চ ছিল নীতীশ কুমারের ৬৬ তম জন্মদিন| এদিন প্রথমে ফোন করে বিহারের মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী| এরপর টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘শ্রী নীতীশ কুমারের সঙ্গে কথা হল, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম|’ একইসঙ্গে নীতীশ কুমারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রী|
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর মধ্যরাত থেকে বাতিল করে দেওয়া হয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট| নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ প্রায় প্রতিটি রাজনৈতিক দলই| শুধুমাত্র নীতীশ কুমারই বিমুদ্রাকরণ সমর্থণ করেছিলেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top