News Flash

  • Home
  • Uncategorized
  • অভিমানী বাবার আত্মহত্যা, মর্গে পড়ে রইল মৃতদেহ
Image

অভিমানী বাবার আত্মহত্যা, মর্গে পড়ে রইল মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ সন্তানদের অবহেলায় অভিমানী পিতা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন৷ শুধু তাই নয়, জিবি হাসপাতালের মর্গে দুদিন ধরে প্রয়াত পিতার মৃতদেহ পড়ে থাকলেও কোন সন্তান কিংবা পরিবারের সদস্য তাঁর দেহ নিতে আসেননি৷

ফটিকছড়ার বাসিন্দা উপেন্দ্র সরকার(৯১) তিন পুত্র সন্তানের জনক৷ অথচ পরিবারে তিনি লাঞ্চনা ও অবহেলার শিকার৷ ঠিকমত তাকে খাবার দেওয়া হত না বলেও অভিযোগ৷ প্রতিনিয়ত এই ঘটনা চলতে থাকায় রবিবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঐ বৃদ্ধ৷ প্রতিবেশীরা তাঁকে জিবিতে ভর্তি করান৷ চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়৷ কিন্তু মঙ্গলবার খবর লেখা পর্যন্ত তাঁর মৃতদেহ নিতে কেউ আসেননি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ এই ঘটনায় আবারও প্রমাণিত রাজ্যে একাংশ বৃদ্ধ পিতা মাতা সন্তানদের দ্বারা লাঞ্ছিত এবং অবহেলিত হচ্ছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top