News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের
Image

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ। এদিন কল্যাণপুর আরডি ব্লক অফিসে এনডিএ জোটের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

বিজেপি ও মথা দলের কর্মী-সমর্থকরা বর্ণাঢ্য মিছিল নিয়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মনোনয়ন দাখিল পর্বে অংশ নেন। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা কার্যত সরগরম হয়ে ওঠে।

মনোনয়ন দাখিল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী দাবি করেন, উভয় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই এই জোট গড়ে উঠেছে। তাঁর দাবি, আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।

পাশাপাশি বিরোধী দলগুলিও বিভিন্ন আসনে প্রার্থী দেওয়ায় বিষয়টিকে স্বাগত জানান বিধায়ক। তাঁর বক্তব্য, নির্বাচনী লড়াইয়ের মধ্য দিয়েই গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হয় এবং প্রকৃত উন্নয়নের পথ তৈরি হয়।

এদিনের মনোনয়ন দাখিল কর্মসূচিতে বিজেপির মণ্ডল সভাপতি নিতাই বল, বিজেপি নেতৃত্ব সৌমেন গ্রুপ, মথা দলের পক্ষে গৌরব দেববর্মা, মনিহার দেববর্মা-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সব মিলিয়ে, ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে কল্যাণপুরে এনডিএ জোটের মনোনয়ন দাখিল ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top